অশ্রুভেজা পদাবলি মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
অশ্রুভেজা পদাবলি মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

অশ্রুভেজা পদাবলি মোঃ নুরুজ্জামান সবুজ

মোঃ নুরুজ্জামান সবুজ
  • আপডেটের সময়: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১১১ সময় দেখুন,
শেয়ার করুন

অশ্রুভেজা পদাবলি
মোঃ নুরুজ্জামান সবুজ


আমার তৃষিত পৃথিবীতে চৈতী খরা
তোমার আকাশের মেঘেরা ছুঁই ছুঁই করে
ছুঁয়ে দেয় না।আমি অসূর্যম্পশ্যা বলে!

ঘুমন্ত রাতের অন্ধকারে পথ হারায়
বৃষ্টি নুপুরের পেলবতা
অমাবশ্যার অতল অন্ধকার
রাত্রি দীঘল করে হতাশার বৃষ্টি ঝরায
শ্রাবণ শর্বরীর মতো–
আমি হারিয়ে যাই দিকচিহ্নহীন পথের ভেতরে!

তোমার অলিক আশ্বাসে ভেঙে পড়ে
প্রেম বিশ্বাসে’র এপার ওপার
লাল নীল দীপাবলি –
অশ্রুতে ভিজে যায় অনবরত।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST