কষ্টের গোলাঘরে মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
কষ্টের গোলাঘরে মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

কষ্টের গোলাঘরে মোঃ নুরুজ্জামান সবুজ

দৈনিক চলনবিলের কথা
  • আপডেটের সময়: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ সময় দেখুন,
শেয়ার করুন

পলি মাটির সোঁদা গন্ধে জড়ো হয় অন্ধকার
চুরি হয়ে য়ায় দিনের আলোয়-
সম্ভাবনার স্বাপ্নিক উর্বরতার প্রহর

যেনো মৃত্যুরা ছুঁয়ে দেয়
রেখে অনেক ঋণ,অনেক ধার-
অন্তর্জালে অন্তরালে পথ নেই এগুবার!

সোনালী আকাশ বিবর্ণ পিঙ্গল
নীড়ে ফেরা পাখিদের গন্তব্য দিকচিহ্নহীন
লাঙ্গলের ফলায় বৃথাই নিগ্রহের সুখ সন্ধান
যাযাবর যাপিত জীবন তবে কি সমাগত?

আরণ্যক পৃথিবী কষ্টের গোলাঘরে
দুঃখগুলি তুলে রাখে।
হঠাৎ দুর্ভিক্ষ এলে বুভুক্ষু মানুষেরা যেনো
দুঃখগুলি নিশ্চিত খেয়ে নিতে পারে —

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST