কবিতা আমাদের গাঁয় কবি মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
কবিতা আমাদের গাঁয় কবি মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

কবিতা আমাদের গাঁয় কবি মোঃ নুরুজ্জামান সবুজ

নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ সময় দেখুন,
শেয়ার করুন

পায়ে চলা মেঠো পথ
ডান পাশে নদী
নদী পার কোল ঘেষে
যাও তুমি যদি —

দেখে নিও মাঠ ভরা
ধান আর ধান
শুনে নিও কৃষকের
গান আর গান।

ওপাশের বিল জুড়ে
পাখিদের মেলা
জেলেদের জালে যেন
মাছ করে খেলা।

সাদাবক চকচক
যায় উড়ে যায়
সারি সারি বাশ ঝাড়ে
আমাদের গাঁয়।

ফুলপাখি যায় ডাকি
ছবির মতোন
কার টানে মন জানে
কেড়ে নেয় মন।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST