হবিগঞ্জ ৪ আসনে ব্যারিস্টার সুমনের মনোনয়ন বৈধ ঘোষণা - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
হবিগঞ্জ ৪ আসনে ব্যারিস্টার সুমনের মনোনয়ন বৈধ ঘোষণা - www.dainikchalonbilerkotha.com
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ ৪ আসনে ব্যারিস্টার সুমনের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • আপডেটের সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ সময় দেখুন,
শেয়ার করুন

 

নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা


 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে যাচাই বাছাই শেষে তাঁর মনোনয়নটি বৈধ হিসেবে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ঘোষণার সময় ব্যারিস্টার সুমন উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশের সময় ব্যারিস্টার সায়েদুল হক সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, ‘নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে মনোনয়ন বৈধ হওয়া। অনেকেই বিষয়টা নিয়ে টেনশনে ছিলেন। আপাতত টেনশন মুক্ত হওয়া গেছে। এখন মূল যুদ্ধ, তা হলো মানুষের দ্বারে দ্বারে যাওয়া ও তাঁদের ভালোবাসা পাওয়া।’

হবিগঞ্জ-৪ আসন থেকে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST