ভাঙ্গুড়ায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
ভাঙ্গুড়ায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি - www.dainikchalonbilerkotha.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি

প্রতিবেদকের নাম:
  • আপডেটের সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ সময় দেখুন,
শেয়ার করুন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি


 

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” প্রতিপাদ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, পাবনা জেলা স্বাস্থ্য বিভাগের নিরাপদ খাদ্য অফিসার শাকিলুজ্জামান।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার সেকান্দার আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আলী, উপজেলা খাদ্য পরিদর্শক নূরুল ইসলামসহ উপজেলার অর্ধশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST