কবিতা পথেই বাঁধি ঘর, কবি আমিনুল ইসলাম মিন্টু - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
কবিতা পথেই বাঁধি ঘর, কবি আমিনুল ইসলাম মিন্টু - www.dainikchalonbilerkotha.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

কবিতা পথেই বাঁধি ঘর, কবি আমিনুল ইসলাম মিন্টু

দৈনিক চলনবিলের কথা
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১১০ সময় দেখুন,
শেয়ার করুন

পথেই বাঁধি ঘর
আমিনুল ইসলাম মিন্টু


ঘর হারিয়ে পথে থাকি
পথেই বাঁধি ঘর,
সব হারিয়ে নিঃস্ব বলে
সবার কাছেই পর।

আমার খবর নেয় না কেহ
ছিলো যারা আপন,
আগে বলতো হেসে কথা
ভিংচি কাটে এখন ।

গাড়ি নিয়ে ঘুরেছি যখন
করছে সবাই আদর,
তাদের কাছেই এখন আমি
পেলাম অনাদর।

যার বিপদে ডাল হয়েছি
তার কাছে’তে বিষ,
ফাঁকে গেলেই হচ্ছি কালা
কাছে আসলে ইস্ ।

লক্ষ টাকা চাইলে পেতাম
পানা টাকাই দেয়না,
এমন জীবন আছে যার
সমাজ তাকে চায়না।।

আমিও তাই সমাজ থেকে
দূরেই চলে যাবো,
অর্থ দিয়ে গুন বিচারের
এই সমাজে না রবো।।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST