কবিতা প্রকৃতির প্রেমে’ কবি এইচ মোরশেদ (রতন)
আর এস আই সাগর
-
আপডেটের সময়:
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
-
১৪০
সময় দেখুন,

‘প্রকৃতির প্রেমে’
এইচ মোরশেদ (রতন)
“প্রকৃতির প্রেমে মুগ্ধ আমি
প্রশংসা সকল তোমারই তরে,
কত সুন্দর তুমি চির মহান
সাজিয়েছো কত মনোরম করে।
মৌসুমে মৌসুমে দৃষ্টিনন্দন সাজে
সাজাও তোমার মনের মতো,
আমি পাপি অধম বান্দার জন্য
সবই দিয়েছ মনের মতো।
যত তাকাই তোমার সৃষ্টির পানে
ততই তোমার প্রেমের টানে,
ব্যকুল আমি, ধন্য আমি
তুমি থাকো আমার হৃদয় পানে।”
সোশ্যাল মিডিয়া শেয়ার করুন
এই বিভাগের আরও খবর..