পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু - www.dainikchalonbilerkotha.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • আপডেটের সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ সময় দেখুন,
শেয়ার করুন

 

পাবনা (জেলা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও নসিমন গাড়ির সংঘর্ষে তৌসিকুর রহমান সৈকত নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘোইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত শ্রমিক সৌকত রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা সিভিল ইঞ্জিনিয়ার্স কোম্পানীতে কর্মরত ছিলেন এবং ঈশ্বরদীর আলোবাগের গোলাম রসুলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থল রুপপুর প্রকল্পে যাওয়ার পথে বিপরীত দিক থেকে একটি নসিমন গাড়ির সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল হাই মোতালেব জানান, দুর্ঘটনার পর নসিমন গাড়িটি থানায় নেওয়া হয়েছে তবে গাড়িটির চালক পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST