আয় বৃষ্টি আয় মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
আয় বৃষ্টি আয় মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

আয় বৃষ্টি আয় মোঃ নুরুজ্জামান সবুজ

দৈনিক চলনবিলের কথা
  • আপডেটের সময়: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১১১ সময় দেখুন,
শেয়ার করুন

আয় বৃষ্টি আয়

মোঃ নুরুজ্জামান সবুজ


আয় বৃষ্টি আয়
আমার সোনার গাঁয়
থৈথৈ জল বিছিয়ে দেবো
সপ্ত ডিঙা নায়।

রিম ঝিমা ঝিম
বাজিয়ে নূপুর পায়
সরোবরে ভরা নদীটায়-
আয় বৃষ্টি আয়।

পদ্ম ফোটা বিলে
আয়না পেখম মেলে
ধান দূর্বা উঁচিয়ে বুক
তোকে কাছে চায়।

ভরা নদী বাঁকে
মেঘ বালিকা ডাকে
নক্সি কাঁথার মাঠ পাড়ে
ঝেঁপে ঝেঁপে বায়।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST