কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড সাতক্ষীরা - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড সাতক্ষীরা - www.dainikchalonbilerkotha.com
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড সাতক্ষীরা

প্রতিবেদকের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১০৮ সময় দেখুন,
শেয়ার করুন

 

নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঝড় শুরু হয়। সেই সঙ্গে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

এতে উপকূলীয় রমজাননগর, কৈখালী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের একাংশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। এ সময় নিখোঁজ হন এক জেলে। নিখোঁজ জেলে কুদ্দুস গাজী (৪০) উপকূলীয় কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের রমজান গাজীর ছেলে।

কৈ-খালী ইউনিয়নের বাসিন্দা সেলিম সরকার জানান, কৈ-খালী পাঁচ নদীর মোহনা থেকে আকষ্মিক ঝড়ের সূত্রপাত ঘটে। এ সময় নদীতে নৌকায় মাছ ধরছিলেন কুদ্দুস গাজী। নৌকাটি নদীতে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটি পাওয়া গেছে তবে নৌকায় থাকা জেলে কুদ্দুস গাজীকে এখনো পাওয়া যায়নি।

কৈ-খালী বিজিবি ক্যাম্পের কমান্ডার বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের মাদার নদীতে নিখোঁজের এই ঘটনা ঘটেছে। নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য তৎপরতা চলছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকতার হোসেন জানান, আকষ্মিক ঝড়ে উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃষ্টি থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। তবে খবর পেয়েছি অনেক আধা পাকা, কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, এটি মূলত কালবৈশাখী ঝড়। মাঝেমধ্যেই কিছু কিছু এলাকায় আকষ্মিক সৃষ্টি হয়ে আবার বিলীন হয়ে যায়।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST