দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা - www.dainikchalonbilerkotha.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

দৈনিক চলনবিলের কথা
  • আপডেটের সময়: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১০৮ সময় দেখুন,
শেয়ার করুন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

দৈনিক চলনবিলের কথা নিউজ ডেক্স


সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এ কমিটি গঠন করে ডেঙ্গু সচেতনতার প্রচারণাও চালাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য ২য় আন্তঃমন্ত্রণালয় সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো-

★সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করে প্রচারণা চালাতে হবে
★উপরোক্ত সিদ্ধান্ত তার দপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST