পাবনায় ভাঙ্গুড়া প্রেসক্লাব লাইব্রেরি শুভ উদ্বোধন। - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
পাবনায় ভাঙ্গুড়া প্রেসক্লাব লাইব্রেরি শুভ উদ্বোধন। - www.dainikchalonbilerkotha.com
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

পাবনায় ভাঙ্গুড়া প্রেসক্লাব লাইব্রেরি শুভ উদ্বোধন।

নুরুজ্জামান সবুজ
  • আপডেটের সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন,
শেয়ার করুন

ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রাতিষ্ঠানিক লাইব্রেরি হিসেবে গঠিত “ভাঙ্গুড়া প্রেসক্লাব লাইব্রেরি” এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুব উল আলম বাবলু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক।

অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মো. মজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার তাসমিয়া আক্তার রোজি এবং ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম,ওসি তদন্ত মোঃ আব্দুল করিম,এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদের পাবনা জেলা প্রতিনিধি মো. শফিক ইসলাম, দৈনিক আমার সংবাদের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, দৈনিক কালের বেলার প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি মো. নুরুজ্জামান সবুজ, দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি মোঃ নাহিদ হাসান, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মো. আব্দুল আজীজ দৈনিক যুগান্তরের প্রতিনিধি পিপুলসহ অনেকে।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST