বিয়ের পর সুখবর নিয়ে হাজির মেহজাবীন - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
বিয়ের পর সুখবর নিয়ে হাজির মেহজাবীন - www.dainikchalonbilerkotha.com
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিয়ের পর সুখবর নিয়ে হাজির মেহজাবীন

বিনোদন ডেস্ক দৈনিক চলনবিলের কথা
  • আপডেটের সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০৭ সময় দেখুন,
শেয়ার করুন

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কয়েক বছর ধরে চর্চিত ছিল। এ নিয়ে তারা কেউ কোনো কথা বলেননি। অবশেষে ১৩ বছরের প্রেমের সম্পর্ক শেষে ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তারা। খবর বাংলানিউজের।

এরপর ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে দুজনের বিবাহোত্তর সংবর্ধনা হয়। বিয়ের পর এবার নতুন সুখবর দিলেন মেহজাবীন। গত রোববার এক ফেসবুক পোস্টে খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। যেখানে তিনি লেখেন, কী সুন্দর একটি সকাল।

মূলত সুখবরটি এসেছে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ থেকে। এটি গতকাল বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে প্রতিযোগিতামূলক এশিয়ান বিভাগে পুরস্কার পেয়েছে। উৎসবের অফিশিয়াল পোস্টার ভাগাভাগি করে মেহজাবীন তার প্রথম সিনেমার এই অর্জনে টিমের সবাইকে অভিনন্দন জানান। গত শনিবার শেষ হয়েছে ভারতের ১৬তম বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসব।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST