মাটির পৃথিবী মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
মাটির পৃথিবী মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

মাটির পৃথিবী মোঃ নুরুজ্জামান সবুজ

মোঃ নুরুজ্জামান সবুজ
  • আপডেটের সময়: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৮৭ সময় দেখুন,
শেয়ার করুন

মাটির পৃথিবী
মোঃ নুরুজ্জামান সবুজ


যন্ত্রণা দগ্ধ এই পৃথিবী নীল কষ্টে –
নীল যমুনার ঢেউয়ের মতো দুলে ওঠে।

বেদনার নীলাকাশ এখন পিঙ্গল –
সাদা সাদা মেঘেরা হারিয়ে যায়
তৃষ্ণিত পাহাড়ের ওপারে।

পৃথিবীকে ঘিরে গুমোট বাউরি বাতাস
হতাশার আগুনে ছড়িয়ে দেয়-
হৃদয় পোড়া গন্ধ।

সময়ের স্রোতে স্বপ্নরা পুড়ে হয় ছাই
অস্পৃশ্য বিরান বধ্যভুমিতে-
বোধের আত্মাহুতি দেখে দেখে।

বায়ু, ঈশান, অগ্নি, নৈঋত নির্বাক;
উত্তর, দক্ষিণ,পূর্ব, পশ্চিম নিশ্চুপ ;
অবসন্নতায় উর্ধ্ব অর্ধ এখন নিথর-
স্পন্দন হীন মাটির এই পৃথিবী।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST