শ্রাবণ মেঘেরা মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
শ্রাবণ মেঘেরা মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শ্রাবণ মেঘেরা মোঃ নুরুজ্জামান সবুজ

মোঃ নুরুজ্জামান সবুজ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১১৯ সময় দেখুন,
শেয়ার করুন

শ্রাবণ মেঘেরা
মোঃ নুরুজ্জামান সবুজ


শ্রাবণ মেঘেরা অভিমানে কাঁদে
বৃষ্টি ভেজা দুটিচোখ,
অতল তলের সীমানায় একা
খুঁজি ফিরে চেনামুখ।

বুকের ভিতর ঘরভাঙা ঝরে
নীলাভ কষ্ট বাঁধে,
না-বলা কথায় বেদনার নীলে
রাত্রিতে এসে কাঁদে!

রাতের আধারে পোড়ামন নিয়ে
আকাশের চাঁদ চুমি,
বিরহ আগুনে ধিকিধিকি জ্বলে
বরিষণে যায় ঘুমি।

বেতাল উতলা শ্রাবণের মেঘ
মিলন মোহনা এসে,
হৃদয় আকাশে অবিরাম ঝরে
প্রিয়াকে ভালোবেসে।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST