সিংড়ায় মেয়েকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেফতার - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
সিংড়ায় মেয়েকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেফতার - www.dainikchalonbilerkotha.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সিংড়ায় মেয়েকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ সময় দেখুন,
শেয়ার করুন
সিংড়া (নাটোর) প্রতিনিধি


নাটোরের সিংড়ায় মেয়েকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে। পুলিশ অভিযুক্ত বাবা শাহিন মন্ডলকে (৩০) গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভূক্তভোগী মেয়ের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় বাড়ির পাশে ভাসুরের বাড়িতে মাছ কাটতে যায় ভুক্তভোগী শিশুর মা। বাড়িতে কেউ না থাকায় তার বাবা মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। ভূক্তভোগী মেয়ের মা এসে ধর্ষণ চেষ্টারত অবস্থায় দেখে জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মেয়েকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিষয় পুলিশকে বলে। পরে তার মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবার বিরুদ্ধে মেয়ের মা থানায় মামলা করেছে। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST