
কবি নজরুল
কবি হাবিবুর রহমান
কবি নজরুল সৃষ্টির মাঝে
জীবন্ত ফুল,
কবি নজরুল প্রেমিকের মনে
প্রেম প্রেম দূল৷কবি নজরুল সৃষ্টির মাঝে
ফুটন্ত হাসি,
তিনি বেঁচে আছেন বাঙালি মনে
বিদ্রোহের বাঁশি৷কবি তোমায় স্বরণ করছি
তুমি তাজা ফুল,
আমায় কবিতা শুনাও উড়ছে
বিদ্রোহের চুল৷তোমার কবিতা রক্তে আগুন
টুটি চেপে ধরি,
মরিচা পড়া সমাজে দিই মই
হাল্ চাষ করি৷কবির কণ্ঠে ভোরের আযান
আমি রোজ শুনি,
কবির গজল হৃদয়ে গেঁথেছে
ভালোবাসি বাণী৷কবি তোমার জন্য ফুলের মালা
আমি গেঁথে রাখি,
কবি তোমায় স্বরণ করছি
হয়ে কাব্য পাখি৷
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহিদুল ইসলাম সাগর