কবি নজরুল কবি হাবিবুর রহমান - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
কবি নজরুল কবি হাবিবুর রহমান - www.dainikchalonbilerkotha.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

কবি নজরুল কবি হাবিবুর রহমান

প্রতিবেদকের নাম:
  • আপডেটের সময়: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১২৭ সময় দেখুন,
শেয়ার করুন

কবি নজরুল

কবি হাবিবুর রহমান


কবি নজরুল সৃষ্টির মাঝে
জীবন্ত ফুল,
কবি নজরুল প্রেমিকের মনে
প্রেম প্রেম দূল৷

কবি নজরুল সৃষ্টির মাঝে
ফুটন্ত হাসি,
তিনি বেঁচে আছেন বাঙালি মনে
বিদ্রোহের বাঁশি৷

কবি তোমায় স্বরণ করছি
তুমি তাজা ফুল,
আমায় কবিতা শুনাও উড়ছে
বিদ্রোহের চুল৷

তোমার কবিতা রক্তে আগুন
টুটি চেপে ধরি,
মরিচা পড়া সমাজে দিই মই
হাল্ চাষ করি৷

কবির কণ্ঠে ভোরের আযান
আমি রোজ শুনি,
কবির গজল হৃদয়ে গেঁথেছে
ভালোবাসি বাণী৷

কবি তোমার জন্য ফুলের মালা
আমি গেঁথে রাখি,
কবি তোমায় স্বরণ করছি
হয়ে কাব্য পাখি৷

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST