কবিতা হিংসা ছাড় সবে, কবি সেলিম আহমদ কাওছার - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
কবিতা হিংসা ছাড় সবে, কবি সেলিম আহমদ কাওছার - www.dainikchalonbilerkotha.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

কবিতা হিংসা ছাড় সবে, কবি সেলিম আহমদ কাওছার

দৈনিক চলনবিলের কথা
  • আপডেটের সময়: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪০ সময় দেখুন,
শেয়ার করুন
হিংসা ছাড় সবে
সেলিম আহমদ কাওছার

হিংসায় মানুষ যায় তলিয়ে
আসে তাতে লাজ
হিংসা ব্যাধি ধ্বংস করে
ব্যক্তি ও সমাজ।
হিংসা করে চাও যদি কেউ
করবে কারো ক্ষতি
নিজের ক্ষতি-ই হবে তবে
আসবে যে দুর্গতি।
হিংসা করা বড্ড গোনাহ
বলছেন পাক রাসুল
হিংসুকের নেক দোয়া আমল
হয়না যে কবুল।
হিংসা ছাড় মুমিন সবে
তাওবা করে বল
যা করেছি হিংসা প্রভু
আর হবেনা ভুল।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST