জীবন যৌবন মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
জীবন যৌবন মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

জীবন যৌবন মোঃ নুরুজ্জামান সবুজ

মোঃ নুরুজ্জামান সবুজ
  • আপডেটের সময়: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১১৬ সময় দেখুন,
শেয়ার করুন

জীবন যৌবন
মোঃ নুরুজ্জামান সবুজ


গাঁয়ের বধুর কাংখের কলস
চুয়ে চুয়ে সন্ধ্যা নামে —–
নীড়ে ফেরা পাখিদের পালকে
ঘুঙুর বাজায় ষোড়শী রাত—-

ঐ দূরে কে বাজায় বাঁশের বাঁশুরী
রেখে কার হাতে হাত ——–

জোনাকিরা জ্বলে মিটি মিটি
আকাশের বুকে জাগে চাঁদ
সময়ের স্রোত যায় বয়ে যায়
মেটেনা তো আশা, মেটেনাতো সাধ।

রাতের সাথে তৃষ্ণা বেড়ে যায়
কার বিরহে পথ চেয়ে চেয়ে
কেঁদে উঠে জীবন যৌবন?

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST